August 16, 2026

শিক্ষার পাশাপাশি এবার শিল্পের পুরস্কার রাজ্যের খাতায়

সোমালিয়া ওয়েব নিউজ: একটি স্কচ পুরস্কার এল  রাজ্যের ঝুলিতে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আগেই এই পুরস্কার পেয়েছিল রাজ্য। এবার পেল শিল্পক্ষেত্রে অবদানের জন্য। ’স্টার অব গভর্নেন্স অ্যাওয়ার্ড’ পেল  রাজ্য। এই স্বীকৃতির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র থেকে জানা গিয়েছে, আগামী ১৮ জুন রাজ্যের  প্রতিনিধির হাতে দিল্লিতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। অনলাইন সার্ভিস শুরু, শিল্প ক্ষেত্রে ৫০০ টি নতুন নীতি তৈরি-সহ বিভিন্ন কারণে সাফল্যের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির কথা নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, প্রায় ১০০ টি অনলাইন পরিষেবা, প্রায় ৫০০টি শিল্প সংক্রান্ত সমস্যা দূরীকরণ নীতি-সহ বিভিন্ন কারণের জন্য রাজ্য এই পুরস্কার পেয়েছে। সবমিলিয়ে এই পুরস্কার পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া শিল্পমহলে।

Loading