সোমালিয়া সংবাদ, মালদা: মালদা মেডিক্যাল কলেজে মালদার ২১ জন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের নিয়ে প্রাক্টিক্যাল ক্লাস শুরু হওয়ায় খুশি পড়ুয়ারা। এজন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা মুখ্যমন্ত্রীর সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছেন। এবার থেকে নিয়মিত অনলাইনে থিওরি ক্লাস করার পাশাপাশি মালদা মেডিক্যাল কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন ইউক্রেন ফেরত ২১ জন চিকিৎসক পড়ুয়া। উল্লেখ্য, গত তিন মাস ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ শুরু হওয়ার পর চরম সমস্যায় পড়েছিলেন মালদা জেলা থেকে ইউক্রেনে যাওয়া বিভিন্ন এলাকার ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে ইউক্রেন থেকে চিকিৎসক পড়ুয়ারা গোটা দেশের পাশাপাশি মালদায় নিজেদের বাড়ি ফিরে আসতে সফল হন । কিন্তু তারপর থেকেই ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড অথবা থার্ড ইয়ার , ডাক্তারি পড়ুয়ারা তাঁদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। এই পরিস্থিতির কথা জানতে পেরে অবশেষে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ক্লাস শুরু হওয়ায় অনেকটাই খুশি ডাক্তার পড়ুয়ারা।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ