সোমালিয়া ওয়েব নিউজ: আগামী প্রজন্মকে গড়ে তুলতে পিএমশ্রী স্কুল প্রতিষ্ঠা করবে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতি অবলম্বনে তৈরি করা হবে এই স্কুল। ইতিমধ্যেই স্কুল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের সমস্ত স্কুল শিক্ষামন্ত্রীদের সম্মেলনে এই কথা বলেছেন তিনি। গুজরাটের গান্ধীনগরে এই সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, ” ২০২০ সালে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছিল। সেই শিক্ষা নীতি মেনে আগামী দিনের পড়ুয়াদের গড়ে তোলা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ল্যাবরেটরি হবে পিএমশ্রী স্কুল। এই স্কুলে সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকবে। পড়ুয়ারা কোনও রকমের শিক্ষা থেকে বঞ্চিত হবে না।” অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদদের কাছে এই স্কুলকে কীভাবে আরও উন্নত করে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি। আগামী ২৫ বছর ভারতের শিক্ষাব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ধর্মেন্দ্র। তিনি বলেছেন, “আগামী ২৫ বছরে নতুন ভাবে গড়ে উঠবে ভারতের শিক্ষা ব্যবস্থা। সারা পৃথিবীর উন্নতির জন্য কাজ করবে ভারত।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল