সোমালিয়া ওয়েব নিউজ: সামনেই গুজরাটের নির্বাচন। আর এই সময় গুজরাটের কংগ্রেস নেতা ভরতসিন সোলাঙ্কিকে নিয়ে অস্বস্তিতে দল। সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত রাজনীতি ছাড়লেন কংগ্রেস নেতা ভরতসিন সোলাঙ্কি। জানিয়ে দিলেন, কিছু দিনের জন্য ছুটি নিচ্ছেন। এখন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকবেন। তবে এমন সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই, গোটাটাই পারিবারিক। সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি ভরতসিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো তৈরি করেছেন তাঁরই স্ত্রী রেশমা পটেল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরের দরজা ঠেলে ঢুকছেন রেশমা। সামনেই এক অল্পবয়সি মহিলাকে দেখে তেড়ে যাচ্ছেন তিনি। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেও রেশমাকে সামলাতে পারছেন না ভরতসিন। এর পরেই রেশমা ওই অল্পবয়সি মহিলার চুলের মুঠি ধরে পেটাচ্ছেন। পরে জানা যায়, রেশমার অভিযোগ, ওই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর রাজনীতিক স্বামী ভরতসিনের। গুজরাতের রাজনীতিতে খুবই পরিচিত নাম ভারতসিন। বাবা মাধবসিন সিংহ সোলাঙ্কি ছিলেন চন্দ্রশেখর সরকারের বিদেশমন্ত্রী। আর তিনি নিজেও দু’বার সাংসদ থেকে শুরু করে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সময়ে কেন্দ্রের মন্ত্রীও থেকেছেন।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল