সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমী শক্তিগুলি যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা বন্ধ না করে, তা হলে নিশানা বদল করবে মস্কো। এভাবেই হুঙ্কার ছাড়লেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়, সংঘর্ষ আরও বাড়াতেই এভাবে অস্ত্র পাঠানো হচ্ছে কিভে। একটি রুশ সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন, কিভকে যদি এভাবে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠায় পশ্চিমি শক্তিগুলি, আমরা যথার্থ ভাবেই তা শেষ করব… আমরা আমাদের অস্ত্র ব্যবহার করব। এখনও যে সব জায়গায় হামলা করিনি, এবারে সেখানে আঘাত হানব। রুশ টেলিভিশনে দেখানো হয়েছে এই সাক্ষাৎকার। যদিও কোথায় হামলা করার কথা ভাবছেন, সে বিষয়ে খোলসা করেননি পুতিন।
সদ্যই আমেরিকা ঘোষণা করেছে, তারা হিমার মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম পাঠাবে ইউক্রেনকে। ৮০ কিলোমিটার দূরের নিশানায় আঘাত করতে পারে এটি। এছাড়াও কোটি কোটি ডলারের অস্ত্র সাহায্য করছে আমেরিকা। এতে ক্ষুব্ধ রাশিয়া। এই খবর জানার পরেই পুতিনের হুঙ্কার বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞমহল।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন