সোমালিয়া ওয়েব নিউজ: চিনের সামরিক তোড়জোড় নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি ভারত সীমান্তে। সীমান্তে যে মাত্রায় যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে লালফৌজ, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। নয়াদিল্লিতে এসে এমনটাই বললেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন।
ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই চীনের অভিসন্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান। সূত্র থেকে জানা গিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসী ব্যবহার পরিস্থিতি জটিল করে তুলছে। ভারত সীমান্তে চিনের সামরিক তোড়জোড় উদ্বেগজনক। প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখে চিনা আগ্রাসনের সঠিকভাবে মোকাবিলা করছে না মোদি সরকার বলে বারবার অভিযোগ জানাচ্ছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তো দাবি করেন, চিনকে নাকি জমি ছেড়ে দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে মার্কিন সেনানায়কের মন্তব্যে কেন্দ্রের উপর আরও চাপ বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সবমিলিয়ে এখন দেখার লাদাখে সীমান্ত বিবাদ নিয়ে দুই দেশের মধ্যে প্রায় তেরো দফা আলোচনা হওয়ায় পর প্রশ্ন হচ্ছে, লাদাখ সীমান্তে কি শান্তি ফিরবে। সেই দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহলের একাংশ।
![]()

More Stories
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে অনুদান মামলায় ৮ জন গ্রেপ্তার