সোমালিয়া সংবাদ, হুগলি: ঘরে মেয়ে, ঘরে ফিরলেন। তবে একেবারে এভারেস্ট জয় করে ফিরলেন। তার সাফল্যে সারা দেশ তথা রাজ্য আজ গর্বিত। এই রকম এক বীর কন্যাকে সাদরে বরণ করে নিলেন হুগলি জেলাবাসী। এদিন হুগলি জেলার চন্দননগর ২নং ওয়ার্ডের মেয়ে তথা এভারেস্ট জয়ী পিয়ালি বসাক ঘরে ফিরে এলেন। প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরলেন মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠা কন্যা পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান পিয়ালি। এলাকার মানুষ থেকে শুরু করে আশপাশের বহু মানুষ তাঁকে স্বাগত জানান। তাঁকে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। একটি বিশেষ গাড়িতে করে শোভাযাত্রা সহকারে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন স্থানীয় মানুষজন। এদিন চন্দননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসী তাঁকে সংবর্ধনা জানান।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া