সোমালিয়া সংবাদ, কলকাতা: ভর দুপুরে কলকাতার পার্ক সার্কাসে চললো গুলি। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাইফেল থেকে গুলি ছুড়েছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক নিরাপত্তারক্ষী। তিনি নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন। ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন।
শুক্রবার দুপুরে পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, অ্যাপনির্ভর মোটরবাইকে করে যাচ্ছিলেন এক মহিলা। গুলিতে নিহত হন তিনি। চালকও আহত হয়েছেন। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী নিরাপত্তাকর্মীর পাশে পড়ে রয়েছে তাঁর ইনসাস রাইফেল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অন্তত ১০-১২ রাউন্ড গুলি চালান ওই নিরাপত্তাকর্মী। হঠাৎ গুলির আওয়াজে এলাকায় হইচই পড়ে যায়। আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার খবর পেয়ে বেনিয়াপুকুর ও কড়েয়া থানার পুলিশ সেখানে পৌঁছেয়। স্থানীয় মহিলার মৃত্যুর ঘটনায় শোকে ও অসন্তোষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর