সোমালিয়া সংবাদ, নদীয়া: নদীয়ার নবদ্বীপে পুরোহিত সমাজের উদ্যোগে গণ উপনয়ন হয়ে গেল শুক্রবার। করোনা মহামারী কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্রাহ্মণদের অবস্থা অনেকটাই খারাপ। তাঁদের কথা সেভাবে কেউ ভাবছে না বলে অভিযোগ পুরোহিত সমাজের। তাই নিজেরাই নিজেদের জন্য কিছু করার তাগিদে ও ব্রাহ্মণদের মধ্যে যাঁরা একান্তই দুঃস্থ তাঁদের পাশে থাকার লক্ষ্যে নবদ্বীপ পুরোহিত সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই গণ উপনয়নের। এদিন নবদ্বীপ শহরের রাধাবাজার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবদ্বীপ শহরে ও শহরের পার্শ্ববর্তী এলাকার মোট ২০ জনেরও বেশি ব্রাহ্মণ সন্তানদের এই অনুষ্ঠানে উপনয়ন করা হয়।
এ বছরই প্রথম হলেও আগামী দিনে এমন আরও ব্রাহ্মণদের জন্য কর্মসূচি করার পরিকল্পনা আছে বলেও জানান নবদ্বীপ পুরোহিত সমাজের কর্মকর্তারা।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ