সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে আসছে, মন্ত্রীর এধরণের কথায় চাঞ্চল্য ছড়ায় পাকিস্তানে। আর তার জেরে দয়া করে কম চা পান করুন বলে মন্তব্য করে বসলেন পাকিস্তানের মন্ত্রী। মন্ত্রী এহেসান ইকবালের মন্তব্যের জেরে জোর চর্চা পাকিস্তানে। চায়ের কাপে কম চুমুক দিলে দেশের আমদানি খরচ কিছুটা কমে যাবে বলে দাবি করলেন সে দেশের মন্ত্রীসভার এই প্রবীণ মন্ত্রী। পাকিস্তান বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক। ২০২১ সালে বিদেশের বাজার থেকে মোট ৪৬৮৩ হাজার ৬৩ লক্ষ কোটি টাকা মূল্যের চা আমদানি করা হয়েছিল।পাকিস্তানের সংবাদ মাধ্যমের সাহায্যে এহেসান দেশবাসীর উদ্দেশে জানিয়েছেন, ‘‘আমি দেশবাসীর কাছে চায়ের ব্যবহার এক-দু’কাপ কমানোর আবেদন করছি। এর কারণ আমরা ঋণ করে চা আমদানি করি।’’ সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি তলানিতে ঠেকেছে বলে ইতিমধ্যেই দেশের অর্থনীতিবিদেরা উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, দেশে এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য প্রাক্তন ইমরান সরকার এবং বর্তমান শেহবাজ সরকার একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন