September 21, 2026

অক্ষয় কুমার ও মানুষী ছিল্লার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ

সোমালিয়া ওয়েব নিউজ: কার্যত মুখ থুবড়ে পড়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবি। শোনা গিয়েছিল একজনও দর্শক না থাকার কারণে এই ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বহু প্রতীক্ষিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তি পায় কিছুদিন আগে। বিগ বাজেটের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে বক্স অফিস কালেকশন রিপোর্ট। প্রথমদিন কিছুটা আশাজনক ব্যবসা করলেও পরবর্তীকালে মুখ থুবড়ে পড়ে। বিভিন্ন সূত্রে খবর, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। কিন্তু তা বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা তো অনেক দূর, তার ধারে কাছেও পৌঁছতে পারেনি। আর এই ব্যর্থতার সম্পূর্ণ দায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমারের উপরই নাকি দায় চাপাচ্ছেন আদিত্য চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নাকি বলেন, ‘এই ছবিতে চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছেন অক্ষয় কুমার। ও কারও কথা শোনেনি। এই ছবিটার জন্য যে পেশাদারিত্ব প্রয়োজন ছিল, তা ও পূরণ করেনি। এমনকি ছবির জন্য আসল গোঁফ দরকার ছিল। সেটাও করা থেকেও এড়িয়ে গিয়েছে। এই ছবিটা করার পাশাপাশি আরও ছবির কাজ একসঙ্গে চালিয়ে গিয়েছে। একটা ঐতিহাসিক ছবি করার সময়ে এটা না করলেই পারত। আরও একটু দায়িত্ববোধ ওর কাছ থেকে আশা করেছিলাম। নিজের ১০০ শতাংশই দিল না।’ ক্ষুব্ধ আদিত্য চোপড়ার এই মতকে ঘিরে দানা বেঁধেছে দুই তারকার মধ্যে বোঝাপড়ার সমস্যা। সবমিলিয়ে এই ছবি নিয়ে আশাহত দর্শকরাও।

Loading