সোমালিয়া ওয়েব নিউজ: অসমের বন্যায় ৫৪ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বানভাসি। এই পরিস্থিতিতেও উত্তর-পূর্ব ভারতের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা পরিস্থিতি সামলানোর বদলে রাজধানী গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ঠাঁই নেওয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ তোলে তৃণমূল। এই পরিস্থিতিতে গুয়াহাটির ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। অসমের তৃণমূল নেতা রিপুন বরা জানান, গত ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যে চার শিশু-সহ আরও ১২ জনের বন্যায় মৃত্যু হয়েছে। নতুন করে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আমাদের রাজ্যের রাজকোষের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী হিমন্ত মহারাষ্ট্রের বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছেন। অসমের সম্পদ খরচ করছে বিজেপি। সবমিলিয়ে তৃণমূলের অভিযোগ, রাজকোষের টাকা খরচ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছে।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল