সোমালিয়া ওয়েব নিউজ: বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করে নিজের পক্ষে ভোট চাওয়ার কাজ শুরু করেছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ শিবিরের পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সূত্র থেকে জানা যাচ্ছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মুর্মু। দক্ষিণের রাজ্য কেরল ছাড়া প্রায় সব রাজ্যে যাওয়ার চেষ্টা করবেন দ্রৌপদী। রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের এক এক জন বিধায়কের ভোটের ইলেক্টোরাল পয়েন্ট ১৫১। যা দেশের সব ক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অষ্টম। পাঁচ জন বিধায়ক দল ছাড়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৭০। সেই ৭০ জন বিধায়কের ভোট নিশ্চিত করতেই তাঁর পশ্চিমবঙ্গে আসার কর্মসূচি স্থির হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি তথা এনডিএ জোটের বিপরীতে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিং। দুই জনের মধ্যে কার হাতে দেশের শাসনভার থাকে সেই দিকেই তাকিয়ে আপামর ভারতবাসী।
![]()

More Stories
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য
রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT