February 4, 2026

গঙ্গার জলে ভাসছে আশ্চর্য পাথর! তা দেখেই চাঞ্চল্য এলাকায়

সোমালিয়া সংবাদ, হুগলি: শ্রীরামপুরের রায়ঘটে গঙ্গায় চান করতে এসে পাথর ভাসতে দেখতে পায় দুটি স্থানীয় কিশোর। পাথরকে ভাসতে দেখেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান গঙ্গার ঘাটে। ইতিমধ্যে পাথরের খবর চাউর হতে আশেপাশের এলাকা থেকেও মানুষজন ভিড় জমান সেখানে। অনেকেই মনে করছিলেন পুরাণের রামায়ণের গল্পের কথা। ভগবান রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গমন করেছিলেন। তখন লঙ্কা পৌঁছানোর জন্য সাগরের উপরে এই রকমই পাথর ভাসিয়ে একটি সেতু তৈরি করেছিলেন ভগবান রাম এবং তাঁর বানরসেনারা। আশ্চর্য রকমভাবে এই পাথরকে রামসেতুর পাথরের সঙ্গে অবিকল মিল খুঁজে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাথরটির আনুমানিক ওজন ছিল প্রায় ৮ থেকে ১০ কেজি। অসংখ্য ছিদ্রযুক্ত পাথরটি দেখে প্রথমে মনে হবে একটি ঝামাপাথর। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গঙ্গার জল নিতে এসেছিলেন তিনি। এসে তিনি দেখতে পান এই পাথরটিকে দুটি বাচ্চা নিয়ে খেলা করছে। পাথরের আশ্চর্য ক্ষমতা দেখে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে জান তিনি। প্রথমে সেটিকে থার্মোকল মনে করলেও সেটিকে যখন নদীর পাড়ে আনা হয় তখন সেটি যে পাথর সে বিষয়ে আর সন্দেহ থাকে না কারোর মনে।

Loading