February 5, 2026

২৪ তম বছরে পা এবারে নদীয়ার মায়াপুর ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব

সোমালিয়া সংবাদ, নদীয়া: ২০২২-এ ইস্কন মন্দির পরিচালিত রথযাত্রা উৎসব ঘিরে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইস্কন মন্দিরে ও রাজাপুর জগন্নাথ মন্দিরে।
এ বছর ইস্কনের রথযাত্রা চব্বিশ বছরে পা দিতে চলেছে। গত দু বছর কোনরকম আড়ম্বর ছাড়াই পালিত হয়েছিল। মায়াপুর ইস্কন মন্দির কতৃপক্ষ এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে এবছরের রথযাত্রা উৎসব ঘিরে তাঁদের সকল পরিকল্পনা ও অনুষ্ঠান সূচী বিস্তারিত বিবরণ দেন। সেখানেই তাঁরা জানান, এবছরও রথের সকল আচার অনুষ্ঠান সরকারি করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হবে।
এবছরের রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত যা সামাজিক ও ভক্তিমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সমাধি মন্দিরের সামনে হবে। রথের দিন বেলা ২ টোয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রা। ৫ কিমি পথ এসে ইস্কন মন্দিরে আসবে সন্ধ্যা ৭ টায়। তাঁরা দাবি করেন এবছর তাঁদের রথের প্রধান অতিথি বা মূল আকর্ষণ বলরামের পুরীর রথের চাকা।

Loading