November 10, 2026

দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, প্রতিরক্ষায় কাজে লাগবে মত বিশেষজ্ঞ মহলের

সোমালিয়া ওয়েব নিউজ: দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ড্রোনের প্রথম সফল পরীক্ষা করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’-এ সফল পরীক্ষা করা হয় ওই আধুনিক হামলাকারী ড্রোনের। যার পোশাকি নাম, ‘অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটর’। দেশীয় সংস্থা ‘অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’-এর নকশায় তৈরি এই চালকহীন যুদ্ধবিমান জমির উপর থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে ডিআরডিওর একটি সূত্র জানাচ্ছে। পাশাপাশি, আকাশে শত্রু ড্রোনকে চিহ্নিত করে সেখানেই সেটিকে ধ্বংস করার প্রযুক্তিও এই নয়া ড্রোনের অন্তর্ভুক্ত করা যায় বলে ওই সূত্রের দাবি। ‘অভ্যাস’ নামে পরিচিত ওই ড্রোনের আগেও উত্‌ক্ষেপণ করেছে ডিআরডিও। বছর কয়েক আগে ওড়িশার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এর পুরনো সংস্করণটি পরীক্ষা করা হলেও সেইভাবে সফলতা মেলেনি। তবে এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন পরীক্ষা সফল হয়েছে।

Loading

You may have missed