September 22, 2026

২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যু মহারাষ্ট্রে

সোমালিয়া ওয়েব নিউজ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। বৃষ্টিতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। বৃষ্টি ও বন্যার কারণে এক মাসে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
সতর্কতা জারি করা হয়েছে মুম্বই এবং থানের মতো শহরে। প্রশাসন জানিয়েছে, বৃষ্টির কারণে মহারাষ্ট্রের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গড়চিরৌলি জেলা। টানা বৃষ্টিতে গত এক সপ্তাহ ধরে জলের তলায় রয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। বাণিজ্যনগরী মুম্বইয়ের একাংশ জলমগ্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে মানুষ সমান জল দাঁড়িয়ে যায় অন্ধেরির ভূগর্ভস্থ পথে। ব্যাহত হয় যান চলাচল।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ হাজার মানুষকে। ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির খুলেছে প্রশাসন।

Loading