সোমালিয়া ওয়েব নিউজ: পর্দার রসায়ন গাঢ় দেখাতে বাস্তবেও কি নায়ক-নায়িকার মধ্যে কিছু থাকতে হয়? আর মাধবনের দাবি, তাঁর অন্তত তা ছিল। ২০২১ সালে ‘জোড়ি ব্রেকারস’-এ জুটিতে অভিনয়ের আগে থেকেই বিপাশা বসুকে ভাল লাগত তাঁর। বঙ্গতনয়ার প্রতি নাকি আকৃষ্ট ছিলেন মাধবন। সেই গোপন বাস্তবেরই প্রতিফলন দেখা গিয়েছিল পর্দায়, যা মন কেড়েছিল দর্শকদের। পরে নিজমুখেই সেই ভাল লাগা স্বীকার করেছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা।অভিনেতার পরিচয় পেরিয়ে সম্প্রতি পরিচালকের কুর্সিতে মাধবন। ছবির নাম ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। প্রথম বার পরিচালনায় হাত দিয়েও দর্শকের মন জিতে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা। তবে অতীত ফিরে দেখতে পছন্দ করেন মাধবন। রসবোধও তাঁর নেহাত কম নয়। মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বললেন,বিপাশার প্রতি অবশ্যই আকৃষ্ট হয়েছিলাম। ও যে অসাধারণ সুন্দরী।সবমিলিয়ে বিপাশার প্রশংসায় পরিচালক।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না