সোমালিয়া ওয়েব নিউজ: টলিউডের নায়করা কত সম্পত্তি রেখেছেন নিজেদের নামে, তা নিয়ে নেট দুনিয়ায় শোরগোল। বিশেষ করে দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমান নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সূত্র থেকে জানা গিয়েছে, জিৎ বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন ‘সাথী’ সিনেমার মধ্য দিয়ে। এরপর আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। এখন রীতিমত সুপারস্টার জিৎ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। জানা যায়, তাঁর সম্পত্তির পরিমান ১ থেকে ৫ মিলিয়ন ডলার। অপরদিকে দেব মেদিনীপুরের ঘাটালের ছেলে। এখন বাংলার ঘরে ঘরে সমাদৃত হন। সবার প্রিয় পাত্র দেব। তবে শুধু দুর্দান্ত অভিনয় করে ফিল্ম জগৎকেই মাতিয়ে রাখেননি তিনি, একই সাথে তিনি দেশের এক সাংসদও। ‘অগ্নিশপথ’ সিনেমা দিয়ে পদার্পন করেন ইন্ডাস্ট্রিতে, তারপর তো একরকম তাঁরই রাজত্ব চলতে থাকে। সূত্র মতে, তাঁর সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ মিলিয়ন ডলার। পাশাপাশি প্রসেনজিৎ একটা সময় ছিল যখন প্রসেনজিৎ মানেই হিট সিনেমা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের হাতে বড় করেছেন তিনি। একেরপর এক ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছেন তিনি। আর তাঁর জনপ্রিয়তা আজকেও ক্ষুন্ন হয়নি, ইন্ডাস্ট্রিতে এখনও সমান জনপ্রিয় তিনি। তাঁর প্রায় ৩০ মিলিয়ন ডলার সম্পত্তির হিসেব পাওয়া যায়। সবমিলিয়ে টলিপাড়ার নায়কদের সম্পত্তির পরিমানও নেহাৎ কম নয়।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না