সোমালিয়া ওয়েব নিউজ: চিনা বিদেশ মন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এশিয়া মহাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনা বিদেশমন্ত্রীকে বললেন, দুই দেশ মিলে এশিয়াকে এগিয়ে নিয়ে যেতে কী কী পদক্ষেপ করতে পারা যায়, তা ঠিক করা হোক। রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়েও চিনা বিদেশমন্ত্রীর সাহায্য চাইলেন হাসিনা। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে দিল্লি সফর নির্ধারিত হয়েছে শেখ হাসিনার। তার আগে চিনা বিদেশমন্ত্রীর এই ঢাকা সফর ‘একেবারেই চাপিয়ে দেওয়া হয়েছে’ বলে সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে কোনও কথা ছাড়াই ঢাকায় চিনের দূতাবাস তাদের বিদেশমন্ত্রীর সফর চূড়ান্ত করেছে। তবে এই দুই দেশের আলোচনাকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।
![]()

More Stories
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা
মার্কিন–ইজরায়েল যৌথ হামলায় কাঁপছে ইরান, ২৪ প্রদেশে ১২০০ বোমা; পাল্টা হামলায় ৯ দেশ লক্ষ্যবস্তু