সোমালিয়া ওয়েব নিউজ: কঙ্কালের ভর্তি টিলার উপরে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন পশুরাজ সিংহ। যেন একেবারে লায়ন কিং এর প্রতিচ্ছবি। এই ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ ফটোগ্রাফার একেবারে জনপ্রিয় হয়ে উঠেছেন মুহূর্তের মধ্যেই।জানা গিয়েছে এই ছবিটি তুলেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার সিমন নিহম এবং দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যের ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সেন্সেশন হয়ে উঠেছেন এই ফটোগ্রাফার। জানা গিয়েছে তিনি একটি সংস্থা রয়েছে সেখানে কাজ করতে গিয়েছিলেন। কাজ শুরু করার আগে অভয়ারণ্যে এমনি ঘুরতে বেরিয়ে ছিলেন তিনি। কিন্তু তখনই তিনি ওই অভূতপূর্ব দৃশ্য লক্ষ্য করেন অভয়ারণ্যের মধ্যে।৫২ বছরের এই ফটোগ্রাফার সংবাদ মাধ্যমকে নাকও জানিয়েছিলেন অভায়ারণ্য সেই মুহূর্তে সূর্য উঠতে শুরু করেছে। সেই সময় আচমকা তিনি সিংহটিকে দেখতে পান। মাত্র ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থেকে ওই সিংহের ওই ছবিটি তুলেছিলেন এই ফটোগ্রাফার। জীবনে এই সুযোগ অত্যন্ত বিরল তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে তিনি ওই অভূতপূর্ব ছবি ক্যামেরা লেন্স বন্দী করেন।
![]()

More Stories
কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা ২৭ নাবিক
২৫ মার্চ: বাঙালির ইতিহাসে বিভীষিকাময় ‘কালরাত’
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA