সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত মহোৎসবের সূচনা লগ্নে ঘোষণা করেছেন “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির। অর্থাৎ প্রতিটি পরিবারে এবার জাতীয় পতাকা উড়বে ১৩, ১৪ এবং ১৫ ই আগস্ট। বিপুল সংখ্যক জাতীয় পতাকার চাহিদা পূরণের জন্য তিনি , ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে স্বল্পমূল্যে জাতীয় পতাকা বিক্রির ব্যবস্থা করিয়েছেন। কিন্তু দীর্ঘ করোনা পরিস্থিতিতে বেরোজগার থাকা, বেশ কিছু প্রান্তিক পরিবার হয়তো সে স্বল্পমূল্যর পতাকা কিনতে পারেন নি, তাই ১৩ তারিখে গ্রাম গঞ্জে বেশ কিছু আদিবাসী এবং প্রান্তিক দরিদ্র পরিবারে জাতীয়পতাকা উঠেনি। এই জন্য তাদের কথা মাথায় রেখে সিংহবাহিনী ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করতে। এদিন নদীয়া জেলার সিংহবাহিনী কমিটির সদস্যরা পোস্ট অফিস থেকে দুই শতাধিক জাতীয় পতাকা কিনে শান্তিপুরে বিভিন্ন আদিবাসী এলাকায় তা বিনামূল্যে বিতরণ করেন। শুধু বিতরণ নয়, কিভাবে তার সম্মান রক্ষা হয় কিভাবেই বা বেখেয়ালে অপমানিত হতে পারে তা সবিস্তারে আলোচনা করেন পরিবার প্রধানদের সাথে। পরিবারের সকল সদস্যদের মাঝে দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরা হয়।সবমিলিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬