February 4, 2026

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন গান গেয়ে মন মাতালেন অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: নতুন রূপে বলিউড সুপার স্টার হৃতিক রোশন।গাওয়ক হিসাবে আত্নপ্রকাশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করলেন হৃত্বিক রোশন। ‘হিন্দুস্তান মেরি জান’আর এই গানে নিজেই কণ্ঠ দিয়েছেন অভিনেতা। ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে নিজের নতুন কাজ।ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের কণ্ঠে গাওয়া গান আপলোড করলেন অভিনেতা। হৃত্বিক রোশন ক্যাপশনে লেখেন, ‘অনুভব করেছি। গেয়েছি। কিছু শট পরপর সাজিয়ে উপস্থাপন করলাম। হেডফোনে বেশি ভাল শোনাবে যদিও তাতে খারাপ গাওয়া ভাল হয়ে যাবে না। আশায় এবং স্বাধীনতার প্রকৃত চেতনায় নিবেদিত। প্রতিটি একক ব্যক্তির জন্য স্বাধীনতা। ধন্যবাদ জ্যাকি ভগনানি তোমার সৃষ্টি আমাকে ব্যবহার করতে দেওয়ার জন্য।এই ভিডিওতে, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়াবিদদের ভারতের প্রতিনিধিত্বকারী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে, অংশ নিতে এবং জিততে দেখা যায়। মিউজিক ভিডিওতে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর ঝলক দেখানো হয়েছে। সবমিলিয়ে অনুরাগীদের এই গানের ভিডিও বেশ মন কেড়েছে অনুরাগীদের।

Loading