সোমালিয়া ওয়েব নিউজ: কমে আসছে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ। উদ্বেগে ভুটান প্রশাসন।আর এর ফলে চিন-ভারতের মাঝে থাকা এই দেশ শীঘ্রই অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। দেখা যাচ্ছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের হাতে ১১ হাজার ৬৬৮ কোটি টাকার বিদেশি মুদ্রা ছিল। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫২ কোটিতে।এমন টাই জানাচ্ছে বিশেষ সূত্রে।আট লক্ষেরও কম জনসংখ্যা বিশিষ্ট এই দেশের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে। কিন্তু কড়া কোভিড বিধির কারণে অতিমারি আবহ থেকেই প্রায় পর্যটনশূন্য ভুটান। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেনের সঙ্ঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে গম এবং তেলের দাম বৃদ্ধি করার কারণেও সে দেশের একাংশ সঙ্কটের মুখে পড়েছে। প্রশ্ন উঠে আসছে, তা হলে কি শ্রীলঙ্কার মতোই হাল হতে চলেছে ভুটানেরও?উঠছে প্রশ্ন।তবে সব সংকট কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন