February 4, 2026

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের পর পর তিনটি ছবি ফ্লপ, উদ্বেগ অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’– তাঁর পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যেই পরবর্তী ছবি ‘কাটপুতলি’  সরাসরি ওটিটি-তে মুক্তি পাচ্ছে।কাটপুতলি’-র ট্রেলার মুক্তি উপলক্ষ্যে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয়। সঙ্গে ছিলেন ছবিতে তাঁর সহ-অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। অনুষ্ঠানের ফাঁকে বক্স অফিসে দর্শক টানার অপারগতা ও ওটিটি-তে ছবি মুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। জবাব অক্ষয় বলেন, ‘দর্শক কী চাইছেন সেটা বুঝতে হবে, ছবিতে বদল আনতে হবে। আমার ভাবনার ধরনও পাল্টে ফেলতে হবে। এটাও ভাবা দরকার যে কোন ধরনের ছবিতে কাজ করব। এর মধ্যে অন্য কাউকে দায়ী করা অনুচিত। এর দায় পুরোপুরি আমার।’ এর পরও প্রশ্নবাণ থামেনি। ‘কাটপুতলি’ ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি-তে মুক্তি পাচ্ছে। কেন এই প্লাটফর্মে ছবি মুক্তি পাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অক্ষয় কুমার এই সব বিতর্কীত প্রশ্ন মানতে রাজি নন।তাঁর দাবি ওটিটিতে বহু মানুষ ছবি দেখেন। তাই ছবি মুক্তি পাচ্ছে।

Loading