September 20, 2026

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম নাচ ঘিরে বিতর্ক আন্তর্জাতিক মহলে

সোমালিয়া ওয়েব নিউজ: পৃথিবীর ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন সানা মারিন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর।
ফিনল্যান্ডের বিরোধী দলের একজন নেতা দাবি করেছেন, প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্ট করা প্রয়োজন।  কারণ তাদের শঙ্কা তিনি মাদকাসক্ত।
তবে প্রধানমন্ত্রী নিষিদ্ধ মাদকাসক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন তিনি।  পার্টিতে শুধুমাত্র মদ্যপান করেছিলেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, আমি জানতাম বিষয়টি ভিডিও করা হচ্ছে; কিন্তু এটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে এজন্য আমি ব্যথিত হয়েছি।তিনি আরও বলেন, আমি নেচেছি, গেয়েছি এবং পার্টি করেছি। যা অবশ্যই বৈধ। আমি কোথাও যাইনি যেখানে মাদক বা মাদকাসক্ত ব্যক্তি আছে।তিনি আরও বলেন, আমার পারিবারিক জীবন আছে। আমার কাজের জীবন আছে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অলস সময় আছে।  আমার বয়সী সবাই যেরকমটি করে।তবে এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।

Loading