সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লীর রাজনীতি সরগরম। বিজেপি ও আপের মধ্যে রাজনৈতিক চাপান উতর। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য ১২ জনের বিরুদ্ধে জারি করা হল লুকআউট নোটিশ। মদ নীতি লঙ্ঘনের বিষয়ে সিবিআইয়ের দায়ের করা প্রতিবেদন অনুযায়ী বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মণীশ সিসোদিয়া সহ অন্যদের, রবিবার জানিয়েছেন কর্মকর্তারা। সিবিআই শুক্রবার মদ নীতিতে দুর্নীতির অভিযোগে আবগারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মণীশ সিসোদিয়ার বাড়িতে এবং ৩১ টি অন্যান্য স্থানে শুক্রবার তল্লাশি চালিয়েছিল ।
সিবিআইয়ের এফআইআরে নাম লেখা ১৫ জন অভিযুক্তের তালিকায় এক নম্বরে রয়েছেন মণীশ সিসোদিয়া। ১১ পৃষ্ঠার নথিতে এঁদের বিরুদ্ধে অভিযুক্ত অপরাধগুলি হল দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তহবিল জালিয়াতি। লুকআউট নোটিশের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই মণীশ সিসোদিয়া একটি নতুন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, “আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে, কিছুই পাওয়া যায়নি। এখন আপনি আমার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছেন। এসব কী মোদিজি? আমি তো দিল্লিতেই আছি, দয়া করে বলুন না কোথায় আসতে হবে।সবমিলিয়ে দিল্লির রাজনীতিতে নয়া মোড়।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস