সোমালিয়া ওয়েব নিউজ: সলমন খান মানেই ছবির গল্প সম্পুর্ন আলাদা। বিনোদনের পাশাপাশি এমন একটা পেক্ষাপট যা দর্শকদের মনে দাগ কাটে।আর ছবির গান ও ডায়লগ হু হু করে ভাইরাল হয়।সেই রখমই আর একটি নতুন ছবি আসতে চলছল বলিপাড়ায়।
লাদাখের ঊষর উপত্যকা দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছেন সলমন খান। দু’পাশে লাল পাহাড়। ধুলো উড়িয়ে এসে থামলেন নায়ক। রোদচশমা খুলে লম্বা চুল উড়িয়ে দাঁড়ালেন। নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর এমনই এক ঝলক প্রকাশ্যে আসে। ভাইজান প্রযোজিত নতুন ছবিটির শ্যুটিং শেষ হয়েছে সদ্য। লাদাখ থেকে ছবি পোস্ট করেছিলেন সলমন। তাঁর ৩৪ বছরের অভিনয় জীবনে বিশেষ অবদান রাখবে ‘কিসি কা ভাই কিসি কি জান’, এমনই জানিয়েছিলেন। পোস্টার এবং লোগো প্রকাশিত হল একই দিনে। ফারহাদ সমজি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন, পূজা হেগড়ে, শেহনাজ গিল এবং ভেঙ্কটেশ।সবমিলিয়ে এই ছবির পেক্ষাপট নিয়ে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মনে কৌতুহল জাগরিত করেছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না