সোমালিয়া ওয়েব নিউজ: বৃহত্তর নয়ডায় ইন্ডিয়া এক্সপো সেন্টার ও মার্টে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন ওয়ার্ন্ড ডেয়ারি সামিট ২০২২ এর আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইখানে বক্তৃতা দেওয়ার সময় ডেয়ারি খাতে মহিলাদের অবদান তুলে ধরেন।
প্রসঙ্গত, বৃহত্তর নয়ডায় চার দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে। আইডিএফ ডব্লুউডিএস ২০২২ এই সামিটে শিল্পপতি, বিশেষজ্ঞ, কৃষক এবং নীতি নির্ধারক সহ বিশ্ব ও দেশের বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নিয়েছেন। এই সামিটের থিম হল ‘পুষ্টি ও জীবিকার জন্য ডেয়ারি’। এই সামিটে ৫০ টি দেশের প্রায় ১ হাজার ৫০০ জন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রায় অর্ধ শতাব্দী আগে ১৯৭৪ সালে ভারতে শেষ এরকম শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মোদি বলেছেন, মহিলারাই ডেয়ারি সেক্টরে অগ্রণী। তিনি এদিন ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন ওয়ার্ল্ড ডেয়ারি সামিট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী