সোমালিয়া ওয়েব নিউজ: যোগ্যতা থাকলেও কোথায় হারালেন জি বাংলার নায়িকা বাংলা বিনোদনের দুনিয়ায় সুদীপ্তা রায়ের নামটা এখন প্রায় ভুলতে বসেছেন সকলে। অথচ একসময় বাংলা টেলিভিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। খুব ছোট বয়সে ডান্স বাংলা ডান্সের হাত ধরে প্রথমবার পর্দার সামনে এসেছিলেন তিনি। এরপর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করারও সুযোগ হয়েছিল তার। কিন্তু তারপরই কোথায় যেন হারিয়ে গেলেন সুদীপ্তা।
অভিনেত্রী সুদীপ্তা রায়ের টেলিভিশনে ডেবিউ হয়েছিল ডান্স বাংলা ডান্স জুনিয়ার রিয়েলিটি শোয়ের হাত ধরে। তিনি ছিলেন এই মঞ্চের একজন প্রতিযোগী। ছোট্ট মিষ্টি চেহারার মেয়েটিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। নাচের জন্য বেশ প্রশংসাও পেয়েছিলেন তিনি। নবম শ্রেণীতে পড়ার সময়ই প্রথম অভিনয়ের সুযোগ আসে তার হাতে। সুদীপ্তা ছিলেন বাংলা টেলিভিশনের কম বয়সী অভিনেত্রীদের মধ্যে একজন। ২০১৫ সালে রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে জি বাংলাতে যে ধারাবাহিক শুরু হয় সেই ধারাবাহিকে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। অতটুকু বয়সেই নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি পর্দায় তার চরিত্রটিকে উপস্থাপন করেছিলেন বেশ দক্ষতার সঙ্গে।সেই ভাবে এই নায়িকার অভিনয় দেখতে না পেয়ে হতাশ দশকেরা।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না