সোমালিয়া ওয়েব নিউজ: গোয়ায় তৃনমুলের ডামাডোল অবস্থা। তৃণমূল কংগ্রেসের একটি সাংসদ পদ হয়ত কমতে চলেছে। রাজ্য রাজনীতির অন্দরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু কে এই সাংসদ? দলীয় সূত্রের খবর, এই সাংসদের নাম লুইজিনহো ফেলেইরো। এই মুহুর্তে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর তাঁকেই সাংসদ পদ ছাড়তে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভিতরেই। তাঁকে দলের কোনও কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও সাড়া শব্দ নেই। লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা দূরত্ব তৈরি হয়েছে তা বোঝাই যাচ্ছে। এর আগে তাঁকে গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়।লুইজিনহো ফেলেইরো গোয়ার নেতা। তিনি ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস উপযুক্ত সম্মান দিয়েই তাঁকে স্বাগত জানায়। এমনকী বাংলা থেকে রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন তিনি। মূলত তাঁর উপর ভরসা করেই গোয়া বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কিন্তু কাজে সেভাবে তাঁকে পাওয়া যায়নি। শুধু তাই নয়, জানা যাচ্ছে গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি ফেলেইরো। তখন থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়ে যায় তৃণমূল কংগ্রেসের। এমনকি তিনি নিজে থেকে আর কোনও কর্মসূচিতে উদ্যোগও দেখাননি।এই রখম পরিস্থিতিতে গোয়া তৃনমুল অস্বস্তিতে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
![]()

More Stories
আয়ুষ্মান ভারত (PM-JAY),দিল্লির বিজ্ঞান ভবনে ঐতিহাসিক মউ স্বাক্ষর
মালয়ালম চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার
রাষ্ট্রসংঘের সম্মান, গর্বিত ভারত — মেজর অভিলাশা বরাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর