সোমালিয়া ওয়েব নিউজ: ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতি শান্তি দিবস হিসাবে পালিত হয়। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ, ২৪ ঘণ্টার জন্য অহিংসা ও যুদ্ধবিরতি পালন করে জাতি ও জনগণের মধ্যে শান্তির আদর্শ প্রচার করে দিবসটিকে চিহ্নিত করে। এবারের থিম হচ্ছে ‘বর্ণবিদ্বেষের অবসান। শান্তি গড়ে তুলুন।জাতিসঙ্ঘের মতে, সত্যিকারের শান্তি কেবল হিংসার অনুপস্থিতিই নয়, বরং এমন একটি অবস্থার, এমন একটি সমাজের সৃষ্টি করে যেখানে সকল নাগরিক বা বাসিন্দা মনে করেন যে তাঁরা উন্নতি করতে পারবেন। এমন একটি বিশ্ব গড়ে তোলার ডাক দেওয়া হয় যেখানে কারও সঙ্গে কোনওরকম অত্যাচার না করা হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান আচরণ করা হয়। ১৯৮১ সালে জাতিসঙ্ঘ এই দিনটির কথা ঘোষণা করে। মানবতার জন্য, সমস্ত পার্থক্য সরিয়ে রেখে শান্তি প্রতিশ্রুতি গড়তে এবং শান্তির সংস্কৃতি গড়ে তুলতে চেয়ে বিশ্বব্যাপী একটি দিন স্থির করা হয়।
বিশ্ব শান্তি দিবস দিনটিকে মনে করার জন্য, নিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে ‘শান্তি ঘণ্টা’ বাজানো হয়। শান্তি ঘণ্টাটি ১৯৫৪ সালের জুনে জাতিসঙ্ঘের জাপান অ্যাসোসিয়েশন দিয়েছিল। জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্র, পোপ এবং ৬০টিরও বেশি শিশুদের দান করা মুদ্রা এবং পদক থেকে ঢালাই করা হয়েছিল এই শান্তি ঘণ্টা। বেল টাওয়ারটি ‘হানামিডো’ (ফুল দিয়ে সজ্জিত একটি ছোট মন্দির) এর আদলে তৈরি করা হয়েছিল যা গৌতম বুদ্ধের জন্মস্থানের প্রতীক।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন