সোমালিয়া ওয়েব নিউজ: শুধু কলকাতা শহর নয় এই দেশের বিভিন্ন ছোট বড় শহরে, স্টেশন সংলগ্ন এলাকায় ওদের এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। ওদের নির্দিষ্ট কোনো পরিচয় নাই, ওরা পথশিশু। মাথার উপর ছাউনি নেই। বিশাল পৃথিবীতে ওদের বাসস্থান। শীত, গ্রীষ্ম, বর্ষা – কার্যত খোলা আকাশের নীচে ওদের জীবন কাটে। সরকার আসে যায়, কিন্তু ওদের কথা কেউ ভাবে না। দু’বেলা পেট ভরে দু’মুঠো খাবার ওদের জোটে না। তার মাঝে ওদেরও শখ হয় আর পাঁচ জন শিশুর মত পুজোর সময় নতুন পোশাক পড়ে আনন্দ করতে। এই ‘শখ’-এর ভাবনাটাই ওদের কাছে চরম বিলাসিতা। কে দেবে ওদের নতুন পোশাক? কিন্তু ওরা তো জানত না ওদের জন্য আছে মা-মেয়ে জুটি – নরেন্দ্রপুরের রত্না ‘মারিনা’ ঘোষ এবং এযুগের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র, সিরিয়াল ও যাত্রা শিল্পী তথা সুপরিচিত সঙ্গীত শিল্পী রেশমা ঘোষের ‘গ্রেস এণ্ড গ্লোরি অব গড’ চ্যারিটেবল সোসাইটি। মূলত তাদের জন্যই ২৬ শে সেপ্টেম্বর বালিগঞ্জ ও তালাদি রেল সেটশন সংলগ্ন এলাকা এবং পার্কসার্কাস, তপসিয়া, ট্যাংরা সহ কলকাতার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শিশু ও মহিলা পায় নতুন পোশাক। লক্ষ্য পুজোর আগেই আরও কিছু পথ শিশু ও অসহায় মহিলার হাতে নতুন পোশাক তুলে দেওয়া।মাদার টেরিজার স্নেহধন্যা রত্না ‘মারিনা’ ঘোষ মানুষের সেবার লক্ষ্যে গড়ে তোলেন ‘গ্রেস এণ্ড গ্লোরি অব গড’ চ্যারিটেবল সোসাইটি। মায়ের আদর্শে বেড়ে ওঠা রেশমাও তার আয়ের একটা বড় অংশ মানুষের সেবার কাজেই বিলিয়ে দেন। পরে অনেক সহৃদয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে তাদের পক্ষে সুখে দুঃখে বারবার অসহায় মানুষের পাশে থাকা সম্ভব হচ্ছে।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা