সোমালিয়া ওয়েব নিউজ: প্রতি বছরের মত এবারেও অত্যন্ত নিষ্ঠার সাথে হুগলির পূণ্যভূমি কামারপুকুর মঠে শুরু হয় মহা অষ্টমীর পুজো। তবে অষ্টমীর অন্যতম আকর্ষণ হল মঠের কুমারী পুজো। আর সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয়ে যায় মহামায়ার পুজো পাঠ। উল্লেখ্য যে করোনার করাল গ্রাসে বিগত দুই বছর এই পুণ্যভূমি তে ভক্ত সমাগম হয়নি বললেই চলে। তবে এবারে সমস্ত বাধা কেটে যাওয়ায় কামারপুকুর মঠের দ্বার একে বারেই উন্মুক্ত। আর সেই জেরেই সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন এদিন।সকাল থেকেই উপচে পড়েছে ভক্তের ঢল।গত দুই বছরে প্রসাদ খাওয়ানো না হলেও এবারে মঠে প্রসাদ খাওয়ানো হয়। আর তাই প্রসাদ পেতে বহু ভক্ত এসেছেন। প্রসাদ পাবে জেনে তারা রীতিমত উচ্ছ্বসিত। আনন্দিত।প্রায় দশ হাজার ভক্ত এদিন প্রসাদ পাচ্ছেন। নবমীর দিনও প্রায় কুড়ি হাজারের মত ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।এবারে কামার পুকুরে কুমারী হয়েছে আরামবাগ শহরের কুমারী কৃত্তিকা ভট্টাচার্য। অত্যন্ত নিষ্ঠার সাথে জাঁক জমক পূর্ণ ভাবেই কুমারী পুজোর আয়োজন করা হয় এবং পুজোপাঠ হয়।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ