দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর যমজ সন্তান

সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণ ভারতের স্বনামধন্য পরিচালক ভিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের যমজ সন্তান ঘরে আসার খবর পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখে জানান অনুরাগীদের।
এদিন টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করলেন পরিচালক। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ। টুইটারে ভিগনেশ লেখেন, নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।চলতি বছর জুন মাসের ৯ তারিখ ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন নয়নতারা। তবে বিয়ের চার মাসের মধ্যে নয়নতারা মা হওয়ার খবরে খানিকটা অবাকই হয়েছেন নেটিজেনরা। এত তাড়াতাড়ি যে দুই তারকা অভিভাবক হবেন তা ভাবেননি কেউই।

Loading