ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, উঠছে নানা প্রশ্ন

সোমালিয়া ওয়েব নিউজ: অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন ৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রজার বিনি। অতীতে নির্বাচন কমিটির সদস‍্য ছিলেন রজার। তাঁর ছেলে স্টুয়ার্ট বিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়তেই কমিটি থেকে সরে দাঁড়ান। কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা? নাহ, তেমন নেই বললেই চলে। ২০১৯ সালে কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হন। এখনও সেই পদেই রয়েছেন। সেই তিনিই এ বার বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে পয়লা নম্বর প্রতিনিধি। হঠাৎ এই পালাবদল কেন? প্রশ্ন উঠবে, সৌরভ কি আইসিসি-র পদে যাচ্ছেন? নাকি বোর্ডে ‘প্রয়োজন’ ফুরিয়েছে তাঁর। সর্বসম্মতিক্রমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। লোধা কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে সংবিধান গড়া হয়েছিল, তাতে ছিল রাজ্য সংস্থা এবং বোর্ড মিলিয়ে টানা ৬ বছর পদে থাকা যাবে। পরের তিন বছরের বাধ্য়তামূলক কুলিং অফ। এই নিয়ম অনুযায়ী মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল বোর্ড সভাপতি সৌরভ এবং সচিব জয় শাহর। বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে সংবিধানে বদলের অনুরোধ করা হয়। প্রস্তাব ছিল, পদাধিকারীদের রাজ্য এবং বোর্ডে আলাদা ভাবে টানা ছ’বছর পদে থাকতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট সেই অনুরোধও মেনে নেই। নতুন নিয়ম অনুযায়ী বোর্ড সভাপতি এবং সচিবের মেয়াদ বেড়ে দাঁড়ায় ২০২৫ সাল। এরপর তাঁরা রাজ্য সংস্থায় ফিরতে পারেন। রাজ্য সংস্থার কোনও পদাধিকারী ৬ বছর দায়িত্ব সামলানোর পর বোর্ডে আরও ৬ বছর থাকতে পারবেন। এত কিছুর পরও কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ডের সভাপতি পদ থেকে সরতে হচ্ছে?উঠছে নানা প্রশ্ন।এখন দেখার ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ কোন পদে বহাল হন।

Loading