February 4, 2026

অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’র ট্রেলার মুক্তি পাওয়ায় খুশি অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত রাম সেতুর বহু প্রতীক্ষিত ট্রেলার। পৌরাণিক গুরুত্ব সম্পন্ন রাম সেতুকে বাঁচানোর মিশনে সামিল হচ্ছেন অক্ষয়, নুসরত ভারুচা এবং জ‍্যাকলিন ফার্নান্ডেজ। এক বছর ধরে শুটিং করার পর অবশেষে দর্শকদের সামনে আনা হল প্রথম ঝলক। রাম নাম নিয়ে ঝাঁপালেন অক্ষয়।রাম সেতু ছবিটি নিয়ে আগে থেকেই একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। ছবিতে তথ‍্যগুলি ভুল ভাবে উপস্থাপনা করার অভিযোগ উঠেছিল। কিন্তু সেসব বিতর্ক পেরিয়ে টিজার প্রকাশ‍্যে এসেছিল মাস খানেক আগে। এবার রাম সেতুর ট্রেলারও প্রকাশ‍্যে আনলেন নির্মাতারা।ছবির
ট্রেলারে দেখা যায়, রাম সেতু ধ্বংস করে দেওয়ার অনুমতি পাশ হয়ে গিয়েছে। তার আগেই অক্ষয় ও তাঁর টিমকে পাঠানো হয় রাম সেতুর বাস্তবতা প্রমাণ করার জন‍্য। তারপর নানান ঘটনার মধ‍্যে দিয়ে যায় ট্রেলার। শেষে দেখানো হয়, অক্ষয় জলের উপর দিয়ে হেঁটে আসছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘দুনিয়ায় শ্রীরামের মন্দির অনেক আছে। কিন্তু সেতু একটাই।সবমিলিয়ে এই ছবির ট্রেলার ঘিরে ইতিমধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে নেটপাড়ায়।

Loading