সোমালিয়া ওয়েব নিউজ: কাশ্মীরে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে অভিযানে যোগ দিয়ে ছিল বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির এই কুকুর।সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করল জুম। পরপর দুটি গুলি খেয়েও জঙ্গিদের নিরস্ত্র করতে লড়াই চালিয়ে গেল সেনাবাহিনীর এই কুকুর। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে লড়াই করে এভাবেই বীরত্বের পরিচয় দিল জুম। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এই কুকুরে চিকিৎসা চলছে শ্রীনগরের সেনাবাহিনীর পশু হাসপাতালে।সেনাবাহিনীর সুত্রে জানা গিয়েছে,অনন্তনাগ জেলার তাংপাওয়া এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। এই খবর পেয়ে সেনাবাহিনী সেখানে জঙ্গিবিরোধী অভিযান চালায়। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে অভিযানে যোগ দিয়ে ছিল বেলজিয়ান ম্যালিনয় প্রজাতির এই কুকুর।জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। এরপর সেখানে আরও জঙ্গি রয়েছে কিনা তা দেখার জন্য জুমকে একটি ঘরের ভিতরে পাঠানো হয়। তখনই জঙ্গিরা জুমকে লক্ষ্য করে পর পর দুটি গুলি করে। তারপরেও দমে যায়নি জুম। জঙ্গিদের নিরস্ত্র করতে হামলা চালিয়ে যায়। সেই সুযোগে দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হন সেনাবাহিনীর জওয়ানরা।সবমিলিয়ে দেশের জন্য কুকুরের এই লড়াইকে স্যালুট জানায় দেশবাসি।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী