পাকিস্তানের গাধাই নাকি বেশি পছন্দ চিনের

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিবেশি দেশের গাধাদের প্রতি এবার নজর পড়েছে চিনের। তারা কার্যত এই গাধাই পেতে চাইছে। এজন্য দরবারও করেছে তারা। এমন গাধাই তাদের পছন্দ।চিনের পছন্দ এখন ভারতের প্রতিবেশি দেশের গাধারা। তাদের চেয়ে পাকিস্তানের কাছে দরবারও করে ফেলেছে চিন। কার্যত চিন যে পাকিস্তানি গাধা নিয়ে যেতে ভীষণভাবে ইচ্ছুক তাও তারা বুঝিয়ে দিয়েছে। পাকিস্তান সরকারও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। জানা গিয়েছে, পাকিস্তানে গাধার সংখ্যা যথেষ্ট। সেইসব গাধা চিনে পাঠাতে তারাও কার্যত ইচ্ছুক। এতে দেশের আর্থিক দিক থেকেও লাভ হবে। অন্যদিকে চিনে মাংসের প্রয়োজনে গাধার যথেষ্ট যে চাহিদা রয়েছে তা চিন পাকিস্তান থেকে গাধা নিয়ে গিয়ে অনেকটা মেটাতে সক্ষম হবে। পাকিস্তানের কাছ থেকে অবশ্য শুধুই গাধা চায়নি চিন। তারা কুকুরও চেয়েছে। কারণ চিনে কুকুর খাওয়ার চলও রয়েছে। ফলে তারও চাহিদা মেটাতে হয় চিনকে। সেখানে অন্য দেশ থেকে কুকুর নিয়ে আসা ছাড়া তাদেরও উপায় নেই।সবমিলিয়ে চীনের গাধা চাওয়া নিয়ে নাকি পাকিস্তান চিন্তা ভাবনা শুরু করেছে।

Loading