সোমালিয়া ওয়েব নিউজ: ডেনিস টিটো ইলন মাস্কের স্টারশিপে চড়ে চাঁদের চারপাশে ঘুরবেন। ২১ বছর আগে ৮২ বছর বয়সী ডেনিস টিটো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খুব ছোট্ট করে ভ্রমণ করেছিলেন। ছোট্ট এই ট্রিপ যেন তাঁর স্পেস ট্যুরের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। 21 বছর পর সেই স্বপ্নপূরণ হতে চলেছে। টিটোর সপ্তাহব্যাপী মুনশট তাঁকে চাঁদের দূরবর্তী 200 কিলোমিটারের কাছাকাছি নিয়ে আসবে। টিটো শুধু একা নন, সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী আকিকো সহ মোট 10 জন। চাঁদের চারপাশে যাত্রার জন্য তাঁরা সকলেই মোটা টাকা খরচ করতে ইচ্ছুক।তবে টিটো সহজ সত্যটি আগেভাগেই অনুধাবন করতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন, স্টারশিপের জন্য মহাকাশে পৌঁছনোর প্রথম প্রচেষ্টার আগে এখনও অনেক পরীক্ষা এবং উন্নয়ন বাকি রয়েছে। “মিশনের জন্য যদি এতটা ছোটাছুটি না করতে হত,তাহলে আমি একটি রকিং চেয়ারে বসে থাকতে পারতাম, কোনও ভাল ব্যায়াম করার দরকার হত না,অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন টিটো বলে জানা গেছে।
![]()

More Stories
মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ২১
নেপালে ভয়াবহ হড়পা বান, মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪
নেপালে হড়পা বানে মৃতদের দেহ শনাক্তে ভারতীয় ফরেন্সিক দলের ডিএনএ পরীক্ষা