সোমালিয়া ওয়েব নিউজ: সৌরজগতের রহস্য আজও অজানা। কত কি না জানা আছে সৌরজগৎ নিয়ে। পৃথিবী গ্রহের মধ্যেও রয়েছে নানা রহস্য।এমনই এক ঘটনা জান গেলো চীনে।চিনে এক বিশালাকার জঙ্গলের মধ্যে আবিষ্কার হয়েছে এক বিশাল আকার গর্ত যার মধ্যে ঢোকে না সূর্যের আলোও। সেখানে এক বিজ্ঞানীর দল অভিযান চালিয়ে হদিস পান এক অন্য জগতে যাওয়ার রাস্তার। চিনা এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, চীনের লেক কাউন্টিং নামক এক জঙ্গলে দেখা মিলেছে বহু বিশালাকার গর্তের যার মধ্যে সবচেয়ে গভীর গর্তটির গভীরতা প্রায় 630 ফুট। সেই অঞ্চলের স্থানীয় অধিবাসীরা এই গর্তের নামকরণ করেছেন ” সেনোইং তীয়ানচেং”। স্থানীয় সেই অধিবাসীদের বিশ্বাস এই গর্ত আসলে অনন্ত যার গভীরতা খুঁজে পাওয়া খুব মুশকিল এবং এই গর্তই পৃথিবীর সাথে অন্য এক রহস্যময় জগতের সংযোগ ঘটিয়েছে।
তবে বিজ্ঞানীরা তাদের গবেষণা চালাতে অভিযান চালিয়েছেন গর্তের ভেতর। অভিযান শুরু হয়েছে চলতি বছরের মে মাস থেকে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, গর্ত গুলির মুখ বিশালাকৃতি বৃক্ষের দ্বারা এমনভাবেই আড়াল করা রয়েছে যে সেই গর্তের ভেতর সূর্যের আলো কোনমতে ছিটেফোঁটাও প্রবেশ করতে পারে না। সে গর্তের ভেতর দেখা মিলেছে বহু চেনা-অচেনা প্রজাতির ছোট বড় উদ্ভিদের। বিজ্ঞানীদের ধারণা সেই গর্তগুলিতে আগে ছিল জলস্রোত কিন্তু বর্তমানে যে কোন কারণেই হোক সেই জলস্রোতের খোঁজ মেলেনি।বিজ্ঞানীরা জানিয়েছেন, গবেষণা চলছে এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি গর্তগুলি সম্পর্কে অজানা সমস্ত রহস্য উদঘাটিত হবে।
![]()

More Stories
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
“ন মে ভক্তঃ প্রণশ্যতি”—বলরাম দাসের অলৌকিক রথযাত্রার লীলা
বিশ্বাসের বন্ধন: শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এক স্মরণীয় ঘটনা