সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সম্প্রতি অপসারিত হয়েছেন ‘মহারাজ’ তথা ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ঘটনার দরুণ বর্তমানে দাদার হয়ে ব্যাট তুলে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ শানানোর মাধ্যমে একের পর এক মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইসিসির ভোটে লড়াই করার জন্য অনুমতি দেওয়া হোক সৌরভকে, এহেন একটি আবেদন পর্যন্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর এবার এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রাজনীতি থেকে দূরে রাখা হোক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বরং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে শাহরুখ খানকে সরিয়ে নিয়ে আসা উচিত সৌরভকে। ওর পাশে যদি মমতা সরকার থাকতে চায়, তবে এহেন পদক্ষেপ নিক ওরা।শুভেন্দুর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন