সোমালিয়া ওয়েব নিউজ: শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’ তেও নাকি আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে যিশুকে।
পুষ্পা সিরিজের প্রথম ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’এই দেখা যেত যিশুকে। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তাঁরই করার কথা ছিল। কিন্তু সে সময়ে করোনার কারণে হ্যাঁ বলে উঠতে পারেননি যিশু। সুপারহিট হয়েছিল পুষ্পা।বিশেষ সূত্রে জানা গিয়েছে, সিক্যুয়েল ছবিতে হারানো সুযোগ ফিরে পেতেও পারেন যিশু। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সূত্রের খবর মানলে, এই চরিত্রটি আগে করার কথা ছিল বিজয় সেতুপতির। কিন্তু অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপরেই গুঞ্জন ছড়িয়েছে, যিশুকে সম্ভবত সেই চরিত্রে দেখা যেতে পারে।দক্ষিণী ছবিতে অনেক দিন আগেই অভিষেক করেছেন যিশু। ইন্ডাস্ট্রির একাধিক নামী অভিনেতা অভিনেত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে পুষ্পা ২ তে অভিনয়ের সুযোগ পেলে সেটা নিঃসন্দেহে একটা বড় ব্রেক হবে যিশুর কাছে। যদিও বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।জল্পনা ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় কৌতুহল দেখা দিয়েছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না