সোমালিয়া ওয়েব নিউজ: সকলের মাঝে প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গনের পর চুম্বন করলেন সুজান ও আর্সলান। তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়।উৎসব মানেই তো প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। দীপাবলিও তার ব্যতিক্রম নয়। আলোর উৎসবে এই মুহূর্তে মেতে রয়েছে বলিপাড়া। মনের মানুষের হাত ধরে বিভিন্ন পার্টিতে খ্যাতনামীদের ঝলমলে উপস্থিতি নজর কাড়ছে। তেমনই এক পার্টিতে হাতে হাত ধরে জুটিতে দু’টিতে দেখা গেল সুপারস্টার হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান ও তাঁর প্রেমিক অভিনেতা আর্সলান গনিকে।প্রসঙ্গত, ২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর হৃতিকের জীবনে এসেছেন সাবা আজাদ। ইদানীং প্রায়শই হৃতিক ও সাবাকে এক সঙ্গে দেখা যায়। হৃতিকের মতোই আর্সলানের হাত ধরে নতুন করে পথচলা শুরু করেছেন সুজান।জানা গিয়েছে,শুধু হাতে হাত রেখেই নয়। রীতিমতো ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল সুজান ও আর্সলানকে। সকলের মাঝে প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বন করলেন যুগল। সুজান ও আর্সলানের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে হইচই পড়ে গিয়েছে বলিপাড়ায়। সেই রোম্যান্টিক মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না