সোমালিয়া ওয়েব নিউজ: দীপাবলির উৎসবে আনন্দে মাতৃহারা সারা দেশ। আলোক সজ্জায় সজ্জিত হয়েছে শহর থেকে গ্রামাঞ্চল। এদিন এই উৎসবের মাঝে মঙ্গলবার দীঘা থানায় প্রতি বছরের মতো এবারও কলকাতা থেকে আসা সমাজের বৃহন্নলাদের মিষ্টি খাইয়ে দীপাবলির শুভেচ্ছা জানানো হলো থানার পক্ষ থেকে। প্রতি বছর দীঘা তে কালী পুজোর সময় বৃহন্নলা আসেন দীঘা থানায় দুর্গাপুজোর ও দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করতে, এদিনও উভয়ের পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এই বিষয়ে কলকাতা থেকে আসা এক বৃহন্নলা বলেন পুলিশ হলো সুস্থ্য সমাজ গড়ার এক অন্যতম দিক, যারা ঘর বাড়ি, পুজো পার্বন ছেড়ে প্রতি মুহূর্তে মানুষের জন্য নিজেদের নিয়োজিত করে চলেছেন। তাই প্রতি বছর দীঘা থানার কর্মচারী দের শুভেচ্ছা বার্তা দিতে আসেন তারা । এদিন দীঘা থানার বড় বাবু বুদ্ধদেব মাল শুভেচ্ছা বিনিময় করেন সকলের সাথে এছাড়াও উপস্থিত ছিলেন দীঘা থানার অফিসার শান্তনু রাউত ও দিলীপ মন্ডল ।
![]()

More Stories
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ