সোমালিয়া ওয়েব নিউজ: নয় মাসেরও বেশি সময় পার। এখনও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। গত কয়েক দিন ধরে ইউক্রেনের মাটিতে নতুন করে হামলা শুরু করেছে পুতিনের দেশ। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। এই পরিস্থিতিতে এ বার রুশ সৈনিকদের দুরবস্থার এক ছবি প্রকাশ্যে এল।আমেরিকার ওয়েবসাইট সিএনএনের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, করুণ অবস্থায় বসে রয়েছেন কয়েক জন রুশ সৈনিক। চার দিকে জঙ্গল। ভিডিয়ো বার্তায় তাঁরা বলছেন, তাঁদের কাছে বেঁচে থাকার জন্য জল, খাবার নেই। এমনকি, যুদ্ধের জন্য পর্যাপ্ত পরিমাণে অস্ত্রও নেই। যুদ্ধের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ওই সৈনিকরা। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সোমালিয়া ডিজিটাল পেজের কর্তৃপক্ষ। জানা গিয়েছে, যুদ্ধক্ষেত্র ছেড়ে আত্মসমর্পণ করলে কিংবা যুদ্ধ করতে না চাইলে রুশ সৈনিকদের ১০ বছরের কারবাসের সাজা হতে পারে। ফলে এই পরিস্থিতিতে রুশ সৈনিকদের ওই ভিডিয়ো বার্তা নয়া মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন