সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার সৌকত শহর দীঘা তে এদিন দীঘা থানা গ্রাম রক্ষী বাহিনীর পক্ষে ফল বিতরণ করা হয় দীঘা সদর হাসপাতালে। প্রতি বছর কালী পুজোর সময় দীঘা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ফল বিতরণ করা হয় আর এদিন প্রায় কয়েকশো রোগীকে ফল দান করেন দীঘা থানা গ্রাম রক্ষী বাহিনী । পাশাপাশি এদিন রোগীদের দীপাবলির শুভেচ্ছা ও দুরারোগ্য কামনা করেন গ্রাম রক্ষী বাহিনী। উপস্থিত ছিলেন দীঘা থানার বড়বাবু বুদ্ধদেব মাল, থানার অফিসার দিলীপ মন্ডল, দিলীপ বার, শান্তনু রাউত ও দীঘা থানা গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি তপন মাইতি, সম্পাদক বসন্ত কুমার জানা, কোষাদক্ষ রামকান্ত বারিক ও অন্যান্য ব্যক্তিবর্গ গণ । এদিন ফল বিতরণের ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মীরাও খুশি।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন