সোমালিয়া ওয়েব নিউজ: আমেরিকাকে সহযোগিতার বার্তা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দু’দেশের সাম্প্রতিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে চিনা প্রেসিডেন্টের এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় আমেরিকার প্রেসিডেন্টজো বাইডেনের সঙ্গে শি-র একান্ত বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। শি-র এই মন্তব্যের পরে অনেকে ধারণা করছেন, ওই বৈঠককে চিন দু’দেশের সম্পর্ক মেরামতে কাজে লাগাতে চায়।চিনের সরকারি টেলিভিশন জানিয়েছে, আমেরিকা-চিন কমিটির একটি অনুষ্ঠানের জন্য পাঠানো বার্তায় চিনা প্রেসিডেন্ট শি বলেছেন, ‘আমেরিকা ও চিন বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ। দুই দেশের উচিত পারস্পরিক স্বার্থরক্ষায় সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রেখে চলা।’ শি জানান, তাইওয়ান বিষয়ে অবস্থান ও রাশিয়ার সঙ্গে চিনের সম্পর্ক যে আমেরিকার সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে সন্দেহ নেই। আবার আমেরিকার সেমিকন্ডাক্টর সংস্থাগুলি যাতে চিনের সংস্থাগুলিকে প্রযুক্তি বিক্রি না করে, সে জন্য তাদের উপরে চাপ দিচ্ছে ওয়াশিংটন , যা ঠিক নয়।
আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ বৈঠকে যাচ্ছেন বাইডেন। সেখানে থাকছেন চিনা প্রেসিডেন্ট শি-ও। দুই নেতাকে মুখোমুখি বসানোর জন্য দু’দেশের কূটনীতিকদের মধ্যে তৎপরতা চলছে বলে জানা গিয়েছে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা