বলিউড অভিনেত্রী কঙ্কনার বিজেপির হয়ে হিমাচলের রাজনীতিতে নামার আগ্রহ নিয়ে জল্পনা

সোমালিয়া ওয়েব নিউজ: অভিনেত্রী হিসেবে নামডাক রয়েছে বিস্তর। কিন্তু রাজনৈতিক তথা সামাজিক বিষয়ে মন্তব্য করার জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের অনুগত তকমা জুটেছে। তবে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরং বিজেপি সরকার সুযোগ দিলে তাদের হয়ে রাজনীতিতে পদার্পণ করতে তৈরি বলে জানিয়ে দিলেন। হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা। সেখানে বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে ব্যস্ত বিজেপি। সেই আবহেই তাদের হয়ে মাঠে নামতে আগ্রহ প্রকাশ করলেন কঙ্গনা। নিজ জন্মভূমে মানুষের জন্য কাজ করতে পারলে গর্ববোধ করলেন বলে জানিয়ে দিলেন। তার জন্য কোনও শর্তও নেই কঙ্গনার। তাঁর কথায়, “পরিস্থিতি যাই হোক না কেন, সরকার চাইলে যে কোনও ভূমিকায় নামতে রাজি আছি।একটি আলোচনা সভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন কঙ্গনা। তিনি বলেন, “হিমাচল প্রদেশের মানুষ যদি আমাকে সেবার সুযোগ দেন, তা আমার কাছে সম্মানেরই। আমারই সৌভাগ্যের বিষয় হবে।” মানালির মেয়ে তিনি, সেখানকার মানুষের জীবনের উন্নতি ঘটাতে পারলে, তিনি গর্ববোধ করবেন বলে জানিয়েছেন কঙ্গনা।এ বছর ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ৮ ডিসেম্বর। তার আগে হিমাচলের মেয়ে কঙ্গনার এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে।

Loading