সোমালিয়া ওয়েব নিউজ: হাতে মাত্র দুই দিন। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। একের পর এক পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ শাহরুখ খানের ছবি কেউ আবার সংলাপ একের পর এক পোস্ট করে চলেছেন। মুহূর্তে তা আবার হাতে হাতে ছড়িয়ে পড়ছে। গত বছর শাহরুখ খানের জন্মদিনে ছিল না তেমন কোনও সেলিব্রেশন। কারণ একটাই, আরিয়ান খানের জেল। মাদক মামলায় নার্কোটিক্সের হাতে আটক হয়েছিলেন তিনি। ৩ অক্টোবর আরিয়ান খানকে ঘিরে শুরু হয় জোর জল্পনা। তবে কোথাও গিয়ে যেন সেই মুহূর্তে কাটছিল না দুর্ভোগ। টানা ২৬ দিন জেলে ছিলেন আরিয়ান। ছেলে ঘরে ফেরাতে মরিয়া হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তবে দেখতে দেখতে যখন জন্মদিন দরজায় চলে আসে, তখনই ছেলে ফিরল ঘরে।২০২২ সালে টানা তিন বছরের সেলিব্রেশনের পালা। শেষ জমিয়ে সেলিব্রেশন হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকেই করোনা ও ছেলের কারণে শাহরুখ খান ভক্তদের সঙ্গে দেখা করতে পারেননি।চলতি বছর তাই দুদিন আগে থেকেই শাহরুখ খানের বাড়ির সামনে ভিড় জমতে দেখা গেল।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না